• বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

‘শুধু মুরগি খাওয়ার অভিযোগে মেছো বিড়াল মারা অন্যায়’

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:০৩ পিএম

শুধু মুরগি খাওয়ার অভিযোগে মেছো বিড়াল মারা অন্যায় বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণীর ভূমিকা আছে। তাই তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব।

এখনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে: রিজভী

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৪৩ পিএম

এখনও যদি আওয়ামী লীগ সরকারের আমলের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় মানুষ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৩৭ পিএম

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নেটওয়ার্ক ছাড়ায় টেক্সট মেসেজ যাবে আইফোনে

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০২:০৭ পিএম

স্টারলিঙ্কের স্যাটেলাইট প্রযুক্তির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নেটওয়ার্ক নেই এমন এলাকায়ও টেক্সট মেসেজ পাঠানো ও গ্রহণ করা যাবে আইফোনে। সম্প্রতি অ্যাপল জানিয়েছে, নতুন আইওএস ১৮.৩ আপডেটের অংশ হিসেবে স্টারলিঙ্কের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অত্যাধুনিক এই ফিচার সম্ভব হচ্ছে। স্পেসএক্সের ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট পরিষেবা অন্তর্ভুক্ত করা হবে আইফোনে।

যশোরে ফুলের রাজ্য গদখালীতে অভিনব পাঠচক্র

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০২:০৫ পিএম

হলুদ গাঁদা, গোলাপ আর ঝাউ বাগানের মাঝে একঝাক তরুণ গোল হয়ে বসে পারস্যের কবি সাহিত্যিকদের সাহিত্য-দর্শন নিয়ে আড্ডায় মশগুল। প্রখ্যাত লেখক মোহম্মদ বরকতুল্লাহ বিরচিত ‘পারস্যপ্রতিভা’ বই নিয়ে এই প্রতিবেশ অধ্যয়ন সভার আয়োজন করা হয়।

ব্রোকলি খাওয়ার উপকারিতা

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০২:০১ পিএম

ব্রোকলি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি, যা শরীরের নানা ধরনের রোগ প্রতিরোধ এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ ব্রোকলি বিভিন্ন সংক্রমণ থেকে শরীর সুরক্ষিত রাখতে পারে। এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহনাশক হিসেবে কাজ করে। তাই ত্বকের অ্যালার্জি সংক্রান্ত নানা সমস্যা থেকে মুক্তি পেতে ব্রোকলি দারুণ কার্যকর।

যুবলীগ, ছাত্রলীগের নেতৃত্বে তাঁতী দলের উপর সন্ত্রাসী হামলা

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৪৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলাধীন নাটিমা এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে মহেশপুর তাতীঁ দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, তার ছেলে রাইসুল, ভাইপো রায়হান ও ভাই ইয়াকুবসহ ছাত্রদল নেতাদের উপর সশস্ত্র হামলা চালানো হয়।

লেবাননের অস্ত্র কারখানায় ইসরায়েলের বিমান হামলা

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৪৫ পিএম

চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার রাতে লেবাননের পূর্বাঞ্চলীয় অঞ্চল বেকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী (আইএএফ)।অভিযানে লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বস করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ।

দাবি না মানলে কঠোর হবে প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৩৪ পিএম

বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের ন্যায় পদ-পদবি সৃষ্টির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ৷ একইসঙ্গে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে এ দাবি বাস্তবায়ন করা না হলে ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷

বিয়ের তিন মাসে মা হলেন রূপসা

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০১:১৫ পিএম

ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। মাস তিনেক আগে বিয়ে করেন অভিনেত্রী। এর এক মাসের মাথায়ই আনেন অন্তঃসত্বার খবর! এতে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। এবার তবে সুখবরই দিলেন। সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন রূপসা।