যশোরে ফুলের রাজ্য গদখালীতে অভিনব পাঠচক্র
হলুদ গাঁদা, গোলাপ আর ঝাউ বাগানের মাঝে একঝাক তরুণ গোল হয়ে বসে পারস্যের কবি সাহিত্যিকদের সাহিত্য-দর্শন নিয়ে আড্ডায় মশগুল। প্রখ্যাত লেখক মোহম্মদ বরকতুল্লাহ বিরচিত ‘পারস্যপ্রতিভা’ বই নিয়ে এই প্রতিবেশ অধ্যয়ন সভার আয়োজন করা হয়।