• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

যুবলীগ, ছাত্রলীগের নেতৃত্বে তাঁতী দলের উপর সন্ত্রাসী হামলা

সময় ডট নিউজ ডেস্ক ০১ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:৪৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলাধীন নাটিমা এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে মহেশপুর তাতীঁ দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, তার ছেলে রাইসুল, ভাইপো রায়হান ও ভাই ইয়াকুবসহ ছাত্রদল নেতাদের উপর সশস্ত্র হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই হামলার নেতৃত্ব দেন ওয়ার্ড যুবলীগ নেতা মমিন, আওয়ামী লীগ নেতা আমিনুর এবং আরিফ। তাদের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী মুন্না, জিসান, জিহাদসহ আরও কয়েকজন। হামলাকারীরা রামদা, চাইনিজ কুড়াল, রড, চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করে বাবুল হোসেন ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাবুল হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি জানান, পূর্ব থেকেই তাদের উপর হামলার হুমকি দেওয়া হচ্ছিল।

এ ঘটনায় তাতীঁ দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

রাজনৈতিক অস্থিরতা থেকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Tags: