• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

প্রযুক্তি ট্যাগ

অ্যামাজনের ১৪ হাজার কর্মীকে চাকরিচ্যুতর সিদ্ধান্ত

১৯ মার্চ,২০২৫ ১১:০৫ এএম

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের ধাক্কা এখনও কাটেনি। একের পর এক বড় প্রতিষ্ঠান খরচ কমানোর জন্য কর্মী সংখ্যা কমাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যামাজন বড়সড় ছাঁটাইয়ের পথে হাঁটলো। ২০২৫ সালের মধ্যে একসঙ্গে ১৪ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফেসবুক স্টোরি থেকে আয়ের সুযোগ

১৮ মার্চ,২০২৫ ০১:৩৬ পিএম

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে ফেসবুক। এখন থেকে পাবলিক স্টোরির ভিউয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা যাবে। এটি ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে চালু করা হয়েছে।

অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বিদায় নিচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট

১৭ মার্চ,২০২৫ ১১:৪১ এএম

টেক দুনিয়ায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে গুগল। ২০২৫ সালের মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বিদায় নিচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগলের সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট হয়েছে, ভবিষ্যতে জেমিনি এআই হবে অ্যান্ড্রয়েডের নতুন ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট।

আইসিটির কার্যক্রম ফলাফল ভিত্তিক হতে হবে : ফয়েজ তৈয়্যব

১৩ মার্চ,২০২৫ ০৮:১৩ পিএম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আইসিটির কার্যক্রম সময়সীমাবদ্ধ এবং ফলাফলভিত্তিক হতে হবে। কারণ, আইসিটি সম্পর্কে দেশের মানুষের একটি নেতিবাচক ধারণা আছে।

ইউক্রেন থেকে এক্সে সাইবার হামলা : মাস্ক

১১ মার্চ,২০২৫ ০৩:১৩ পিএম

সাইবার হামলার শিকার হয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের দাবি, ইউক্রেন থেকে বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে তার সমাজিক মাধ্যমের এই সংস্থাটি।

যেকোনো মূল্যে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসব: ফয়েজ আহমদ

০৯ মার্চ,২০২৫ ০২:২৬ পিএম

যেকোনো মূল্যে স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। রোববার (৯ মার্চ) প্রেসক্লাবে ‘প্রান্তিক পর্যায়ে দ্রুতগতির মানসম্পন্ন সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে’ করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

০৩ মার্চ,২০২৫ ০৪:৪৮ পিএম

মহাকাশে উড়তে থাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন থেকে পরিচিতি পাবে বাংলাদেশ স্যাটেলাইট-১ হিসেবে।টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতাবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চাঁদের বুকে নেমেছে দ্বিতীয় বেসরকারি মহাকাশযান

০২ মার্চ,২০২৫ ১১:১৩ পিএম

দীর্ঘ যাত্রা শেষে চাঁদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি একটি প্রতিষ্ঠানের মহাকাশযান। বেসরকারিভাবে সফল চন্দ্রাভিযানের দ্বিতীয় ঘটনা এটি। রোববার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৩টা ৩৪ মিনিটে ফায়ারফ্লাই এয়ারস্পেসের যানটি চাঁদে নামে।

পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

০১ মার্চ,২০২৫ ১২:২৯ এএম

অডিও-ভিডিও কলিং পরিষেবা সংস্থা স্কাইপ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আগামী মে মাসে এটির কার্যক্রম গুটিয়ে ফেলা হবে বলে জানিয়েছে তাদের মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট।

ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে আনা হচ্ছে : প্রেস সচিব

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৫৬ পিএম

ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।