• বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

রোববার সকাল ৯টার মধ্যে আখেরি মোনাজাত

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০১:১৪ পিএম

৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ইভিএম সংরক্ষণে ইসির নতুন পরিকল্পনা

০১ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৫৭ পিএম

নির্বাচনে ব্যবহারে অনিশ্চিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংরক্ষণে পথ খুঁজে পাচ্ছিল না নির্বাচন কমিশন (ইসি)। অস্থায়ীভাবে বিভিন্ন স্কুল-কলেজ ও আঞ্চলিক নির্বাচন অফিসে রাখার পর ইভিএম এর জন্য স্থায়ীভাবে জায়গার সংস্থান হয়নি। তবে স্থায়ীভাবে এই মেশিনগুলো সংরক্ষণ করতে নতুন পরিকল্পনা করছে ইসি। সম্পত্তি ইসির অনুষ্ঠিত জানুয়ারি মাসের মাসিক সমন্বয় সভায় ইভিএম সংরক্ষণে নতুন পরিকল্পনার বিষয়টি উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমালো ভারত

০১ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৩৯ পিএম

ভারতের তেল ও গ্যাস বাজারজাতকরণ কোম্পানিগুলো বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ৭ রুপি কমিয়েছে। হ্রাসকৃত মূল্যে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে ভারতে প্রতিটি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৭৯৭ রুপিতে। ভারতের তেল ও গ্যাস কোম্পানিগুলো অভ্যন্তরীণ বাজারে তাদের পণ্যগুলোর দাম নির্ধারণের বেলা আন্তর্জাতিক বাজার পরিস্থিতিকে প্রাধান্য দেয় এবং নিয়মিতই অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে।

জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে চিত্র প্রদর্শনী শুরু

০১ ফেব্রুয়ারী,২০২৫ ১২:২৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে স্মরণ করতে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’ নামের একটি গবেষণামূলক সংগঠনের আয়োজনে ‘আ জার্নি থ্রো জুলাই’ শীর্ষক প্রদর্শনীটি আজ শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত উন্মুক্ত থাকবে।

ফিক্সিং সন্দেহে বিজয়ের দেশত্যাগের নিষেধাজ্ঞা

০১ ফেব্রুয়ারী,২০২৫ ১২:১৯ পিএম

এবারের বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে তদন্তে নেমেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। সন্দেহের তালিকায় আছেন যে কজন ক্রিকেটার, তাদের একজন দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়। যার কারণে তার দেশত্যাগে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞাও। ২০২৫ বিপিএল নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই।

অমর একুশে বইমেলা আজ

০১ ফেব্রুয়ারী,২০২৫ ১২:০৯ পিএম

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে। এদিন বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বইমেলা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন জানান, এ বছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’।

তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিকেল ৪টা পর্যন্ত আল্টিমেটাম

০১ ফেব্রুয়ারী,২০২৫ ১২:০০ পিএম

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন তৃতীয় দিনে গড়িয়েছে। এরইমধ্যে অনশনে বসা অধিকাংশ শিক্ষার্থীই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তবুও দাবি আদায়ে অনড় অবস্থান ধরে রেখেছেন তারা।

যুক্তরাষ্ট্রে ফের বিমান দুর্ঘটনা

০১ ফেব্রুয়ারী,২০২৫ ১১:৪৭ এএম

ওয়াশিংটনের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আগেই ফের বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় আছড়ে পড়েছে একটি যাত্রীবাহী ছোট বিমান।

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

০১ ফেব্রুয়ারী,২০২৫ ১১:৪৩ এএম

রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ৬টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলে অন্তত ২৫ আহত হয়েছেন।

স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে ফেলেছে: তারেক রহমান

৩০ জানুয়ারী,২০২৫ ০৭:০১ পিএম

স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পালিয়ে যাওয়ার আগে তারা দেশের প্রতিটি সেক্টর ভেঙে দিয়ে গেছে। তাই এখন দেশের মেরামত অত্যন্ত জরুরি।