প্রথমবার গৌরীকে নিয়ে প্রকাশ্যে আমির
২৫ বছরের পরিচিতির পর গত একবছর থেকে বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা, সব চর্চার অবসান ঘটিয়ে নিজের মুখেই প্রেমের কথা স্বীকার করেছেন এ অভিনেতা।