ট্রল-বুলিংকে পাত্তা দেয় না মিথিলা
কিন্তু কাজের চেয়ে যে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থেকেছেন মিথিলা! তার দাম্পত্য জীবন নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনাও। পাশাপাশি আলোচনা-সমালোচনার এমনকি ট্রল-বুলিংয়ের শিকার হন সামাজিক মাধ্যমে। সে বিষয়টি নিয়েও প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। এসবকিছুর কতটা প্রভাব পড়ে অভিনেত্রী জীবনে, এমন প্রশ্নের জবাবে মিথিলাকে বলতে শোনা যায়, 'আমার ওপর কোনো প্রভাব পড়ে না, আমি এসব কিছুই পাত্তা দেই না।'