জামালপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে শহরের বকুলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের বকুল তলা মোড়ের সুফিয়া হার্ট সেন্টারে অভিযান চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। ডা. আব্দুল মান্নানের বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।