লেবাননের অস্ত্র কারখানায় ইসরায়েলের বিমান হামলা
চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার রাতে লেবাননের পূর্বাঞ্চলীয় অঞ্চল বেকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী (আইএএফ)।অভিযানে লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বস করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ।