• বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

আবারও দেবের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা পাল

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩৪ পিএম

ছোট পর্দা থেকে সফর শুরু অভিনেত্রী ইধিকা পালের।বর্তমানে ভক্ত-অনুরাগীরা ‘কিশোরী’ নামেই তাকে বেশি চেনেন। আর এর মধ্যেই দেবের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এ সুযোগ পেলেন ইধিকা।

দেশের সাহসী তরুণদের আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে: প্রধান উপদেষ্টা

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:২০ পিএম

জুলাই অভ্যুত্থানে দেশের সাহসী তরুণদের অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ বিজয়ের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা।

‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি ঘোষণা করেছে তিতুমীর শিক্ষার্থীরা

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩০ পিএম

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে শিক্ষার্থীদের আল্টিমেটামের সময় শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শেষ হয়েছে। তবে এই সময়ের মধ্যে দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে রোববার (২ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

দেশে প্রতি লাখে ক্যান্সারে আক্রান্ত ১০৬

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৯ পিএম

দেশে বর্তমানে প্রতি লাখে ক্যান্সারের আক্রান্ত রোগীর সংখ্যা ১০৬ জন। এছাড়াও প্রতি বছর নতুন করে ক্যান্সার আক্রান্ত হচ্ছেন ৫৩ জন। মোট মৃত্যুর ১২ শতাংশই ক্যান্সারের রোগী। এমনকি দেশে থাকা ৩৮ ধরনের ক্যান্সারের মধ্যে স্তন, মুখ, পাকস্থলী, শ্বাসনালি এবং জরায়ু মুখের ক্যান্সার রোগীর সংখ্যাই বেশি।

শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে : ডিবি রেজাউল

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৬ পিএম

শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায়? জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলছেন, ৫ আগস্টের পর জামিনে জেল থেকে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীরা কে কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের অবস্থান শনাক্ত ও অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে বিশেষ বিবেচনা

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১২ পিএম

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে।

‘বই প্রকাশের আগে পুলিশের পাণ্ডুলিপি যাচাইয়ের অনুরোধ হাস্যকর’

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১০ পিএম

বইমেলায় অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বই প্রকাশের আগে ডিএমপির পাণ্ডুলিপি যাচাইয়ের অনুরোধকে হাস্যকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৪৭ পিএম

১ ফেব্রুয়ারি থেকে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ এবং কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিএনপির বিরুদ্ধে সংযত হয়ে কথা বলতে হবে : সেলিমা রহমান

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৩ পিএম

সেলিমা রহমান বলেন, উপদেষ্টারা দল করবে খুব ভালো কথা। ছাত্র-যুবক ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণআন্দোলন, ৯০’র স্বৈরাচারী আন্দোলন সবসময়ই তরুণ সমাজ করেছিল। কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য সবসময় অংশগ্রহণ করেছিল এবং যার যার জায়গায় তারা সে সময় চলে গিয়েছিল। আপনারা সরকারে থেকে দল করবেন সেটা হবে না।

ডিপসিকের যাবতীয় পণ্য ব্যবহার নিষেধাজ্ঞা তাইওয়ানের

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:২৮ পিএম

নিজেদের সরকারি সব প্রতিষ্ঠানে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনকারী কোম্পানি ডিপসিকের যাবতীয় পণ্য ব্যবহার নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ানের সরকার। শুক্রবর তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু ডিপসিক চীনা কোম্পানি, তাই তাইওয়নের সরকারি কর্মকর্তা-কর্মীরা এই কোম্পানির পণ্য ব্যবহার করলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চীনে পাচার হওয়ার সমূহ আশঙ্কা থাকার কারণেই দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা।