• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

রাজনীতি ক্যাটিগারি

পুরোনো রাজনীতি আমরা চাই না : নাহিদ ইসলাম

২০ মার্চ,২০২৫ ০৯:১৯ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পরির্বতনের সাথে যারা তাল মিলাতে পারবে না তারা হারিয়ে যাবে কালের গর্ভে। আমাদের গণঅভ্যুত্থান এবং আমাদের বর্তমান যে যাত্রা এটি হচ্ছে পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা।

বিএনপিকে অবমূল্যায়ন করার সুযোগ নেই : ফারুক

২০ মার্চ,২০২৫ ০৩:৩৮ পিএম

নতুন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপিকে আন্ডারস্টিমেট (অবমূল্যায়ন) করার কোনও সুযোগ নেই। বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বর্তমান প্রেক্ষাপট সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মীয় উগ্রবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে গণতন্ত্রের কবর রচিত হবে

১৯ মার্চ,২০২৫ ১০:৩৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে।

সরকার মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ : জিএম কাদের

১৯ মার্চ,২০২৫ ১০:২৫ পিএম

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাদের দ্রুত বিদায় নেওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতো ভয়াবহ স্মরণকালে কেউ দেখেনি।

বাংলাদেশে একইসাথে আওয়ামী লীগ ও এনসিপি থাকতে পারে না

১৯ মার্চ,২০২৫ ১০:১৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

কোরআনের আইনে মানবিক দেশ গড়তে হবে : জামায়াত আমির

১৯ মার্চ,২০২৫ ০৭:২৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র কোরআনের আইনের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে আইনজীবী সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় জামায়াতের নিন্দা

১৮ মার্চ,২০২৫ ০৭:৪৯ পিএম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ মঙ্গলবার (১৮ মার্চ) এক বিবৃতিতে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ

১৮ মার্চ,২০২৫ ০৫:০৯ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ ও আলচনা সভা মাহফিলের আয়োজন করা হয়।

জাপার জন্য ২০১৪ সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পেরেছে : ফারুক

১৭ মার্চ,২০২৫ ০৩:১৭ পিএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় পার্টি জাতীয় বেইমান। ২০১৪ সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পারতো না। কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ায় তারা সে নির্বাচনটা করতে পারে।

আমরা বহু জেল খেটেছি আর খাটতে চাই না : মির্জা আব্বাস

১৭ মার্চ,২০২৫ ১১:২৫ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এ দেশের মানুষ বহু জেলজুলুম সহ্য করেছে। আমরাও বহু জেল খেটেছি। আর জেল খাটতে চাই না। তিনি বলেন, দেশটাতে বহু বছর পর ড. মুহাম্মদ ইউনূস ও দেশের মানুষের কষ্টে শান্তি এসেছে। দয়া করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না।