ব্রোকলি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি, যা শরীরের নানা ধরনের রোগ প্রতিরোধ এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ ব্রোকলি বিভিন্ন সংক্রমণ থেকে শরীর সুরক্ষিত রাখতে পারে। এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহনাশক হিসেবে কাজ করে। তাই ত্বকের অ্যালার্জি সংক্রান্ত নানা সমস্যা থেকে মুক্তি পেতে ব্রোকলি দারুণ কার্যকর।
জেনে নিন ব্রোকলি খাওয়ার উপকারিতা-
ক্যানসার প্রতিরোধে সহায়ক: এতে রয়েছে সালফোরাফেন নামক উপাদান, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বিশেষত স্তন, প্রোস্টেট এবং কোলন ক্যানসারের ঝুঁকি কমায়।
হাড়ের স্বাস্থ্য ভালো রাখে: ব্রোকলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন কে রয়েছে, যা হাড়ের শক্তি বাড়াতে সহায়তা করে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়।
হৃদরোগের ঝুঁকি কমায়: ব্রোকলিতে পটাসিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা ভালো রাখে।
হজমে সহায়ক: ফাইবারের উচ্চ পরিমাণ থাকার কারণে ব্রোকলি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
চোখের জন্য উপকারী: এতে ভিটামিন এ এবং লুটেইন থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য ভালো এবং ম্যাকুলার ডিজেনারেশন ও চোখের অন্যান্য সমস্যা প্রতিরোধ করে।
ওজন নিয়ন্ত্রণ: ব্রোকলিতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি, যা দীর্ঘ সময় ক্ষুধা দূর রাখতে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক।
ত্বক ও চুলের জন্য ভালো: এতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ব্রোকলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়।