• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ইসরায়েল ট্যাগ

গাজা থেকে তেল আবিবে একের পর এক রকেট নিক্ষেপ

২০ মার্চ,২০২৫ ০৮:৪৬ পিএম

ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে রকেট হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। ইসরায়েলের নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধে বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

গাজার ভেতর অবস্থান নিচ্ছে ইসরায়েলি সেনারা

১৯ মার্চ,২০২৫ ১০:৫১ পিএম

ফিলিস্তিনের গাজাকে দুই ভাগে বিভক্ত করে বানানো কথিত ‘নেতজারিম করিডরে’ ফের অবস্থান নিচ্ছে দখলদার ইসরায়েলের সেনারা। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির চুক্তির পর ধীরে ধীরে গাজার ভেতর থেকে সরে গিয়েছিল দখলদার সেনারা।

গাজার বাসিন্দাদের উদ্দেশে ইসরায়েলের ‘শেষ সতর্কতা’ জারি

১৯ মার্চ,২০২৫ ১০:৪৪ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ‘‘শেষ সতর্কতা’’ জারি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার এক ভিডিও বার্তায় এই সতর্কতা জারি করেছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৯৭০ ফিলিস্তিনি

১৯ মার্চ,২০২৫ ১০:০৯ পিএম

পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলের গাজায় চালানো নির্বিচার হামলায় গত দুদিনে অন্তত ৯৭০ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে ইসরায়েলি হামলায় প্রাণহানির এই তথ্য জানানো হয়েছে।

গাজায় হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

১৯ মার্চ,২০২৫ ০৩:৩৬ পিএম

গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ভয়াবহ হামলার প্রতিবাদে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ডের বাসভবন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা। গাজায় শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ জাতিসংঘের মহাসচিব

১৯ মার্চ,২০২৫ ০৯:৪১ এএম

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক রাতেই নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো বর্বর এই হামলায় নিহত ফিলিস্তিনিদের অনেকেই নারী ও শিশু। এমন অবস্থায় গাজায় ইসরায়েলের নারকীয় এই তাণ্ডবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গাজায় ইসরায়েলের নতুন আক্রমণ তো কেবল ‘শুরু মাত্র’: নেতানিয়াহু

১৯ মার্চ,২০২৫ ০৯:৩৪ এএম

এক রাতেই ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহত হয়েছেন চার শতাধিক মানুষ। আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন।

গাজার পাশাপাশি সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল

১৮ মার্চ,২০২৫ ১১:৫২ এএম

সোমবার রাতে ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশপাশি সিরিয়ার দক্ষিণাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা চলমান অবস্থাতেই গভীর রাতে এক অবস্থাতেই এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

গাজায় হামলা চলবে, কোনো দয়া দেখাব না: ড্যানি ড্যানন

১৮ মার্চ,২০২৫ ১০:৩৭ এএম

আসন্ন নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে গাজায় নৃশংস বিমান হামলার পক্ষে যুক্তি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। সব বন্দির মুক্তি না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চলবে বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্পের সঙ্গে আলোচনা করে গাজায় হামলা করেছে ইসরায়েল: হোয়াইট হাউস

১৮ মার্চ,২০২৫ ০৯:২২ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে গাজায় হামলা করেছে ইসরায়েল। হোয়াইট হাউস বলেছে, গাজায় সর্বশেষ হামলার আগে ট্রাম্পের সাথে পরামর্শ করেছিল ইসরায়েল। মূলত যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।