• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বিশ্ব সংবাদ ট্যাগ

ল্যানসেট রিপোর্ট : বিশ্বজুড়ে শুরু হয়েছে অভূতপূর্ব ‘স্থুলতা মহামারি’

০৪ মার্চ,২০২৫ ০৪:৫১ পিএম

বিশ্বের দেশে দেশে মহামারির মতো ছড়িয়ে পড়ছে শারীরিক স্থুলতা। যদি এই গতি অব্যাহত থাকে, তাহলে আগামী ২০৫০ সালে স্থুলতায় ভুগবেন ৩৮০ কোটি প্রাপ্তবয়স্ক এবং ৭৪ কোটি ৬০ লাখ শিশ। শতকরা হিসেবে এই হার হবে বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ।

সুদানে এক বছরে ২২১ শিশু ধর্ষণের শিকার: ইউনিসেফ

০৪ মার্চ,২০২৫ ০৪:১৮ পিএম

যুদ্ধবিধ্বস্ত সুদানে এক বছরে দুই শতাধিক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। লিঙ্গ-ভিত্তিক সহিংসতা পরিষেবা প্রদানকারীদের সংকলিত রেকর্ড অনুসারে এসব তথ্য জানা জানা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।

সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমে

০৪ মার্চ,২০২৫ ০১:০৭ পিএম

বাংলাদেশ ও ভারতের মধ্যকার আন্তর্জাতিক সীমান্তের কাছে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। তুরস্কের তৈরি এসব ড্রোন ভারত সীমান্তের খুব কাছাকাছি অঞ্চলে পরিচালনা করা হচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

কঙ্গোতে ২ হাসাপাতালের ১৩০ রোগীকে অপহরণ : জাতিসংঘ

০৪ মার্চ,২০২৫ ১২:৪০ পিএম

কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমার দু’টি হাসপাতাল থেকে ১৩০ জন রোগীকে অপহরণ করে নিয়ে গেছে প্রতিবেশী দেশ রুয়ান্ডার মদতপুষ্ট বিদ্রোহীগোষ্ঠী এম ২৩-এর যোদ্ধারা। সোমবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অঙ্গসংস্থা ইউএনসিএইচআরের মুখপাত্র রাভিনা শ্যামদাসানি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহনযোগ্য : নেতানিয়াহু

০৪ মার্চ,২০২৫ ১২:২৩ পিএম

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহনযোগ্য বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে হামাস যদি অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্ত না করে, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

০৪ মার্চ,২০২৫ ১২:১৯ পিএম

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পুনরুদ্ধার এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র।

ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফের পদত্যাগের ঘোষণা

০৪ মার্চ,২০২৫ ১১:২৪ এএম

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। নিয়োগ নিয়ে দীর্ঘ আইনি বিরোধের পর সোমবার (৩ মার্চ) পদত্যাগের কথা জানান তিনি।

ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করলেন ট্রাম্প

০৪ মার্চ,২০২৫ ০৭:৫২ এএম

ইউক্রেনে সকল ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা একথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে।

ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনে রেকর্ড, ৯৬ শতাংশই বাতিল

০৪ মার্চ,২০২৫ ০৭:৩৯ এএম

গত বছর ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য আবেদন করেছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি। তবে এসব আবেদনের মধ্যে ৯৬ শতাংশই বাতিল করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।