• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বিশ্ব সংবাদ ট্যাগ

৪১ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

১৫ মার্চ,২০২৫ ০২:২৪ পিএম

বিশ্বের ৪১টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আগমন ও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। সূত্র ও এ সংক্রান্ত সরকারি নথির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

আফগানিস্তানে ভূমিকম্পের আঘাত

১৩ মার্চ,২০২৫ ০৮:০৩ পিএম

মাঝারি মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান। বৃগস্পতিবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটিতে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

জার্মান সেনাবাহিনীতে তীব্র সেনা সংকট

১৩ মার্চ,২০২৫ ০৩:৩৩ পিএম

সামরিক বাহিনীর প্রসার চায় জার্মান সরকার, তা সত্ত্বেও বুন্ডেসভেয়ারে তীব্র সেনা সংকট চলছে। সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, বুন্ডেসভেয়ারে অনেক পদ এখনও শূন্য। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষ নাগাদ জার্মান মিলিটারির নিচের র‍্যাংকগুলোর মধ্যে ২৮ শতাংশ পদ খালি রয়েছে।

ট্রুডো অধ্যায়ের সমাপ্তি, প্রধানমন্ত্রী পদে কার্নির শপথ শুক্রবার

১৩ মার্চ,২০২৫ ১০:০২ এএম

অবশেষে কানাডায় শেষ হতে চলেছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জমানা। আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) উত্তর আমেরিকার এই দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মার্ক কার্নি।

এবার সিঙ্গাপুর এয়ারলাইন্সে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ

১৩ মার্চ,২০২৫ ০৭:১৩ এএম

আগামী ১ এপ্রিল থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের যাত্রীদের জন্য ফ্লাইটের ভেতর ইউএসবি পোর্টে পাওয়ার ব্যাংক চার্জ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে, ফ্লাইট চলাকালীন সময়ে পাওয়ার ব্যাংক ব্যবহার করে মোবাইল ফোন বা অন্য কোনো ব্যক্তিগত ডিভাইস চার্জ দেওয়াও নিষিদ্ধ ঘোষণা করেছে তারা।

সিরিয়ায় সহিংসতায় ১৩৮৩ বেসামরিক নিহত

১২ মার্চ,২০২৫ ০৭:১১ পিএম

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের সদস্যদের প্রাণহানির সংখ্যা ১ হাজার ৩৮৩ জনে পৌঁছেছে। ভূমধ্যসাগর লাগোয়া উপকূলীয় একাধিক শহরে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে তারা নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য ‘সেলফ ডিপোর্টেশন’ অ্যাপ চালু

১২ মার্চ,২০২৫ ০৯:৪৬ এএম

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের সম্ভাব্য গ্রেপ্তার ও আটকের মুখোমুখি হওয়ার পরিবর্তে নিজ থেকে প্রত্যাবর্তনের সুযোগ দিতে একটি অ্যাপ চালু করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিপোর্টেশন নীতিতে গতি আনতে গত সোমবার এই নতুন অ্যাপ্লিকেশন চালু করা হয়।

গাজায় ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত আরও ৮

১২ মার্চ,২০২৫ ০৮:৩৭ এএম

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং সম্প্রতি এসব হামলা আরও জোরদার হয়েছে।

রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন

১২ মার্চ,২০২৫ ০৮:০৩ এএম

রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। পূর্ব ইউরোপের এই দেশটি বলেছে, তারা রাশিয়ার সাথে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে।

ভাঙা চালের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

১১ মার্চ,২০২৫ ১১:২৪ পিএম

সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে মজুদ ৯ গুণ বেশি ভাঙা চালের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ভারত। গত ফেব্রুয়ারির শুরুর দিকে রেকর্ড মজুদের ফলে ভাঙা চালের রপ্তানির অনুমতি দিয়েছে ভারত।