পাকিস্তানে ৪৫০ যাত্রীসহ ট্রেন ছিনতাই, সব যাত্রীকে হত্যার হুমকি
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে চলন্ত একটি ট্রেনে হামলা চালিয়ে ৪৫০ জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে বালোচ লিবারেশন আর্মির জঙ্গিরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালের দিকে জঙ্গিদের ছোড়া গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন।