• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহনযোগ্য : নেতানিয়াহু

সময় ডট নিউজ ডেস্ক ০৪ মার্চ, ২০২৫ ১২:২৩ পিএম

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহনযোগ্য বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে হামাস যদি অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্ত না করে, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন।

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহনযোগ্য বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

একই সঙ্গে হামাস যদি অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্ত না করে, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন।

আল-জাজিরা জানিয়েছে, সোমবার নিজ কার্যালয় থেকে প্রকাশিত এক রেকর্ডেড বক্তব্যে নেতানিয়াহু গাজার স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।

পাশাপাশি তিনি হুমকি দিয়ে বলেন, ‘হামাস যদি আমাদের বন্দিদের ধরে রাখে, তাহলে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব’।

নেতানিয়াহু এ সময় দাবি করে বলেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের উপস্থাপিত একটি কাঠামো মেনে নিয়েছে। যা ইসরাইলি বন্দিদের মুক্তির সুযোগ তৈরি করবে এবং অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ ৫০ দিনের জন্য বাড়াবে।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বলেন, ‘পুনরায় বলছি, ইসরাইল এই পরিকল্পনা মেনে নিয়েছে। আমি এই পরিকল্পনা মেনে নিয়েছি। কিন্তু এখন পর্যন্ত হামাস এটি প্রত্যাখ্যান করেছে’।

ইসরাইল যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা গ্রহণ করেছে, তবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়েছে। 

এর আগে গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর, রোববার (২ মার্চ) ইসরাইল গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। যার ফলে গোটা উপত্যকায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। গাজাবাসী চলতি রমজানে ইফতার, এমনকি সেহরিও করতে পারছে না।

ইসরাইলের এহেন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বলেছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করা যুদ্ধাপরাধের শামিল।