• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বিশ্ব সংবাদ ট্যাগ

যুক্তরাজ্যে সুপারবাগস সংক্রমণ, হাজারো প্রাণহানি

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:২৮ পিএম

যুক্তরাজ্যে সুপারবাগস নামে শক্তিশালী জীবাণুর সংক্রমণে প্রতিবছর সাড়ে সাত হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটছে।সম্প্রতি দেশটির সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) এক প্রতিবেদনের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বিমানে পাশে ‘মরদেহ’ ভয়াবহ অভিজ্ঞতায় পড়তে হলো দুই যাত্রীকে

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১৫ পিএম

বিমানে হঠাৎ মৃত্যু হওয়া এক নারীর সঙ্গে দীর্ঘ সময় বসে থাকতে বাধ্য করার অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার এক দম্পতি। তারা কাতার এয়ারওয়েজের একটি বিমানে মেলবোর্ন থেকে দোহায় যাচ্ছিলেন। ওই সময় তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। তারা জানিয়েছেন, মৃত ওই নারীকে তাদের পাশে এনে বসানো হয়। আর সেই মৃতদেহের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা ভ্রমণ করতে হয়েছে তাদের। এমনকি বিমানটি অবতরণ করার পরও তাদের মরদেহের সঙ্গেই বসে থাকতে হয়েছে।

পশ্চিম তীরে ৫ সপ্তাহে নিহত ৫০ : জাতিসংঘ

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১৪ পিএম

ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে পশ্চিম তীরের বিভিন্ন শহর-গ্রামে নিহত হয়েছেন অন্তত ৫০ জন এবং বাস্তুচ্যুত হয়েছেন ৪০ হাজার ফিলিস্তিনি। বুধবার (২৬ ফেব্রুয়ারী) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এ তথ্য জানান।

ভারতে টানেল ধসের ৬ দিন, এখনো উদ্ধার হয়নি ৮ শ্রমিক

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১৩ পিএম

ভারতের তেলেঙ্গানা রাজ্যে টানেল ধসের ঘটনায় ছয়দিন হয়ে গেছে। কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি আটকে পড়া আট শ্রমিককে। উদ্ধারকর্মীরা টানেলের ভেতরে থাকা টানেল বোরিং মেশিন ও অন্যান্য বাধাগুলো সরানোর কাজ শুরু করেছেন।

এবার মার্কিন সাংবাদিকদের হুমকি দিলেন ট্রাম্প

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৬ পিএম

কোনো সাংবাদিক/ লেখক এবং কোনো সংবাদমাধ্যম/ প্রকাশনা সংস্থা যদি ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্র ব্যবহার করে কোনো সংবাদ/বই প্রকাশ করে, তাহলে সেই লেখক/সাংবাদিক ও প্রকাশনা সংস্থা/ সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করতে পারবে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন।

বিজেপির আয়ু আর বড় জোর ২ - ৩ বছর : মমতা

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:০৩ পিএম

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আয়ু আর ২-৩ বছর আছে বলে জানিয়েছেন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, ২০২৭ থেকে ২৯ সালের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ২০২৬ সালে আবার খেলা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আফগানিস্তানে ভারী বর্ষণ-আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৯

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:০১ এএম

আফগানিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। দেশটির তিনটি প্রদেশে এই দুর্যোগে তাদের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশেই বন্যায় ভেসে গেছেন ২১ জন।

মাস্কের কানাডার নাগরিকত্ব বাতিলের দাবি

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৪৫ পিএম

বিশ্বের শীর্ষ ধনী এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডারও নাগরিক। তবে সম্প্রতি তার নাগরিকত্ব বাতিলের দাবিতে পিটিশন জমা পড়েছে এবং এ পর্যন্ত সেটির পক্ষে স্বাক্ষর করেছেন ২ লাখ ৫০ হাজারেরও বেশি কানাডীয়।

সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪৬

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৫ পিএম

সুদানের একটি সামরিক প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪৬ জন নিহত হয়েছে। রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় সামরিক প্লেনটি বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। এতে সামরিক কর্মকর্তা ছাড়াও বেসামরিক মানুষ ছিলেন।

থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১৮

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২০ পিএম

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত ও আহত হয়েছেন আরও ২৩ জন। যাত্রীবাহী একটি বাস ব্রেক ফেইল করে উচু রাস্তা থেকে নিচে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। বাসটিতে প্রায় অর্ধশত আরোহী ছিল বলে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।