• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন দুই সেল গঠন

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৯:০৫ এএম

নতুন দুটি সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ‘ইনফরমেশন রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন’ এবং ‘প্রাণী ও মৎস্য সম্পদ বিষয়ক’ নামে দুটি নতুন সেল গঠন করা হয়েছে।

চাহিদার তালিকা মিলে গেলেই বিয়ে করে নেব : সুস্মিতা

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৯:০১ এএম

সুস্মিতা সেন প্রাক্তন বিশ্বসুন্দরী, ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্য। অভিনেত্রীর প্রেম-বিয়ে নিয়ে চর্চার শেষ নেই। তবু কোনও দিনই সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন তিনি।

আফগানিস্তানে প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টিতে নিহত ২৯

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:২২ এএম

আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ কান্দাহার এবং ফারায় প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টিতে নিহত হয়েছেন ২৯ জন এবং আহত হয়েছেন আরও ৬ জন। দুই প্রদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তরের বারাতে জানা গেছে এ তথ্য।

ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:১৬ এএম

ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বিপুল সংখ্যক এই ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে প্রাণ হারিয়েছেন।

দুই ঘণ্টা পর জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:০৮ এএম

রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষার্থীসহ নিহত ২

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:০০ এএম

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। শিক্ষার্থীর নাম রেহানা আক্তার তানিয়া। দুর্ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

নিষেধাজ্ঞার মুখে নতি স্বীকার করবে না ইরান

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:৪৮ এএম

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নতুন করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রত্যাখানের বিষয়টি জানিয়েছেন তিনি।

সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলা

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:২৯ এএম

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দারা প্রদেশের একটি শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

পল্টনে জামান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৭:১৫ এএম

রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বুধবার সকাল ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয় : আলাল

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৮:৩৫ পিএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেল আলাল বলেছেন, ‘ছাত্রদের নতুন দলকে আমরা স্বাগত জানাই। তারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে। আপনারা মানুষের কাছে যাবেন, মানুষ আপনাদের বিবেচনায় নেবে, এর পর ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। তার আগে দয়া করে বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়। দেশের মানুষের অন্তরে বিএনপির শেকড় গেঁথে আছে। এ দলকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়।