চট্টগ্রামে টেম্পোচালকদের সড়ক অবরোধ
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন টেম্পোচালকরা। শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে মুরাদপুর মোড়ের বেলাল মসজিদের পাশে অর্ধশতাধিক চালক সড়ক অবরোধ করেন। পরবর্তীতে থানা পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে দুপুর ১২টার দিকে সড়ক ছাড়েন তারা।