সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৪৬
সুদানের একটি সামরিক প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪৬ জন নিহত হয়েছে। রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় সামরিক প্লেনটি বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। এতে সামরিক কর্মকর্তা ছাড়াও বেসামরিক মানুষ ছিলেন।