• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

এবার শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৪৪ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় ডাকাতদের কবলে পড়েছে শিক্ষা সফরে থাকা চারটি স্কুলবাস। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করেছে। গত ১০ দিনের মধ্যে এটি এই সড়কে তৃতীয় ডাকাতির ঘটনা।

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:১০ পিএম

বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ইলিয়াস কাঞ্চনের

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৫৮ পিএম

সারা দেশে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই-নিসচা সাভার শাখার আয়োজনে সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন: প্রেস সচিব

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৪৬ পিএম

একদিন নাহিদ ইসলাম হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নতুন দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছে।

রাজনীতির মাঠে ওজিল

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৫ পিএম

ফুটবল মাঠে জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ের পর এবার রাজনীতির মঞ্চে নাম লেখালেন মেসুত ওজিল। তবে নিজের জন্মভূমি জার্মানি নয়, তুরস্কের রাজনীতিতে সক্রিয় হলেন এই তারকা ফুটবলার। দেশটির ক্ষমতাসীন দল একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।

শান্তি চুক্তি মানে আত্মসমর্পণ করা নয় : ম্যাক্রো

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩২ পিএম

যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা অবশ্যই বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, এই শান্তি চুক্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয়, কোনো ধরনের নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি চুক্তি হওয়া উচিত নয়।

দ. কোরিয়ায় নির্মাণাধীন মহাসড়ক সেতুর কাঠামো ধসে নিহত ৪

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৯ পিএম

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় নির্মাণাধীন মহাসড়ক সেতুর কাঠামো ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৯ মিনিটের দিকে সিউল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের আনসিয়াংয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

খ্যাতি সুন্দর একটি হাতব্যাগের মতো : শ্রুতি হাসান

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৩ পিএম

ভারতীয় জনপ্রিয় অভিনেতা কমল হাসান-সারিকা দম্পতির কন্যা শ্রুতি হাসান।বাবা-মা উভয়ে তারকা হওয়া সত্বেও ছোটবেলা থেকেই বাবা-মায়ের খ্যাতি এড়িয়ে চলার চেষ্টা করতেন শ্রুতি।এজন্য অপরিচিতদের কাছে নিজের ভুয়া নাম বলতেন বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।

‘রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ব্যক্তি, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি’

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শুধু রাষ্ট্র সংস্কার নয়, আমাদের ব্যক্তিগত, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের সময় সব প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে নষ্ট করা হয়েছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে মার্জিত বক্তব্য দেয়ার আহ্বানও জানান তিনি।

‘হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় হত্যাযজ্ঞ চলে’

২৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:০৫ পিএম

হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে ঘটনাগুলো করতে দেওয়ায় দুদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চলতে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।