জুলাই বিপ্লবে অনন্য নজির স্থাপন করেছেন ব্র্যাকের শিক্ষার্থীরা : শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, গত আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু ক্যারিয়ার নিয়ে ভাবে না, সমাজের ভালো কিছুর জন্যও এগিয়ে আসে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ব্র্যাক ইউনিভার্সিটির ১৬তম সমাবর্তনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।