• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

আফগানিস্তানে প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টিতে নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক ২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:২২ এএম

আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় দুই প্রদেশ কান্দাহার এবং ফারায় প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টিতে নিহত হয়েছেন ২৯ জন এবং আহত হয়েছেন আরও ৬ জন। দুই প্রদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তরের বারাতে জানা গেছে এ তথ্য।

পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহ-এর প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান মোহাম্মদ ইসরায়েল সায়ার এ বিবৃতিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার ফারাহে প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টিতে ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬ জন।

“নিহত এবং আহতরা সবাই দু’টি পরিবারের সদস্য। তারা পিকনিক করার জন্য ফারাহে এসেছিলেন।”

এদিকে একই দিন দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি আকস্মিক বন্যা ও ভবন ধসে নিহত হয়েছেন আরও ৮ জন। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছে।

এক বিবৃতিতে কান্দাহার দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, আকস্মিক বন্যায় চার জন নারী ভেসে গিয়েছিলেন, তাদের মধ্যে মাত্র এক জন জীবিত আছেন। এছাড়া আরেক এলাকায় বাড়ির ছাদ ধসে এক নারী এবং তার তিন শিশু সন্তান নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবিৃতিতে।