• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩৩ পিএম

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

‘শেখ হাসিনার প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ দেয়ার অপেক্ষায়’

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩১ পিএম

শেখ হাসিনার প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ দেয়ার অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ফারুক বলেন, আওয়ামী প্রেতাত্মাদের চক্র সক্রিয়, তারা বিএনপি নেতাদের সমালোচনায় ব্যস্ত।

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে পদবঞ্চিতদের বাধা

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:২৭ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আজ নতুন ছাত্রসংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। কিন্তু ছাত্রসংগঠন ঘোষণা দেওয়ার আগেই একদল ‘বৈষম্য’ হয়েছে দাবি করে মিছিল শুরু করেছে। এসময় তারা ঢাবিয়ান সিন্ডিকেট মানি না মানব না, প্রাইভেট ছাড়া কমিটি মানিনা মানব না, সহ নানান স্লোগান দিতে থাকেন।

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৫১ পিএম

সমন্বয়কদরে নতুন সংগঠনের নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী আবু বাকের মজুমদারকে।

স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না : রিজভী

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৪৫ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, সেটা এখনও সেভাবে পূরণ হয়নি বলেও মন্তব্য করেন রিজভী।

মাস্কের কানাডার নাগরিকত্ব বাতিলের দাবি

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৪৫ পিএম

বিশ্বের শীর্ষ ধনী এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডারও নাগরিক। তবে সম্প্রতি তার নাগরিকত্ব বাতিলের দাবিতে পিটিশন জমা পড়েছে এবং এ পর্যন্ত সেটির পক্ষে স্বাক্ষর করেছেন ২ লাখ ৫০ হাজারেরও বেশি কানাডীয়।

সে প্রাক্তন নয়, শত্রু : প্রভা

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৪১ পিএম

অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এতে গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।’

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হলে দেশে নতুন সংকট দেখা দেবে : আবু হানিফ

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৫ পিএম

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ সৃষ্টি হলে দেশে নতুন সংকট দেখা দেবে।

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক-অবাস্তব : মোহাম্মদ হাতেম

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩২ পিএম

নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক ও অবাস্তব। এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বিরত থাকেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত গণশুনাতিতে একথা বলেন তিনি।

জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে : ধর্ম উপদেষ্টা

২৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৭ পিএম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মীয় বিষয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতে ইমামরা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে ইমামদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তারা হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।