শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের এক নম্বর বিবেচ্য বিষয়: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যেহেতু এমন পরিস্থিতিতে এসেছি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণে অগ্রসর হলাম, কি করণীয়—এটা এক নম্বর বিবেচ্য বিষয়। আইন-শৃঙ্খলায় আমরা যেন বিফল না হই। কারণ এটাতে আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জিত হতে বা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পর যেন এটা বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে।