• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

সময় ডট নিউজ ডেস্ক ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০২:৩৮ পিএম

সাভারের আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ছুটি বাতিল ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলরত কয়েক শতাধিক যাত্রী।

সাভারের আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ছুটি বাতিল ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলরত কয়েক শতাধিক যাত্রী। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। তবে দুপুর দেড় ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন।

আজ সকালে পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখান কর্তৃপক্ষ। অবিলম্বে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা।