• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০২:০৮ পিএম

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সুমন মিয়া (৩২) নামে আরও জনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

পাসপোর্টের জন্য লাগবে না পুলিশ ভেরিফিকেশন : প্রধান উপদেষ্টা

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০১:১৭ পিএম

পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্টে পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৫১ পিএম

টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।

মাস্কটে পররাষ্ট্র উপদেষ্টা ও জয়শঙ্কর বৈঠক আজ

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ১১:২৭ এএম

ওমানের মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে রোববার (১৬ ফেব্রুয়ারি) বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সিএনজি অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ১১:০১ এএম

মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সিদ্ধান্তটি বাতিল করেছে সংস্থাটি।

সিএনজি চালকদের অবরোধে সড়কে যান চলাচল বন্ধ

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ১০:৫২ এএম

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রামপুরা, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের খবর পাওয়া যায়।

পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম: পরিবেশ উপদেষ্টা

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৪৩ পিএম

পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সংস্কৃতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত। সুস্থ সংস্কৃতিচর্চা পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

নতুন বাংলাদেশের পথরেখা তৈরিতে ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না : আলী রীয়াজ

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:২০ পিএম

নতুন বাংলাদেশের পথরেখা তৈরির কাজে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, দীর্ঘদিন সংগ্রাম ও অনেক প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি।

গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করব: প্রধান উপদেষ্টা

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৪৪ পিএম

গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগকে সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সবরকম চেষ্টা করব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

‘রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় ইনিংস শুরু’

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১৩ পিএম

আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা অধ্যায় শেষ হয়েছে।