• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ইজতেমা ট্যাগ

আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১৩ পিএম

আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের তত্ত্বাবধানে তৃতীয় ধাপের ৫৮ তম বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১টা ৭ মিনিটে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৫১ পিএম

টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপের আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।

ইজতেমা ময়দান বুঝে নিলেন সাদপন্থিরা

০৯ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৫৪ পিএম

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিলেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে ময়দান বুঝে নেন তারা।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

০৩ ফেব্রুয়ারী,২০২৫ ০১:১৮ পিএম

শুরু হয়েছে তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর আগে গতকাল রোববার সকাল ৯টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপ।

অ্যাম্বুলেন্স ও ইজতেমার গাড়ি আটকাবে না শিক্ষার্থীরা

০২ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৫৯ পিএম

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে এবার বাঁশ দিয়ে কলেজের সামনের দুই পাশের রাস্তা আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে এই অবরোধে অ্যাম্বুলেন্স ও ইজতেমার মুসল্লিদের গাড়ি আটকাবেন না শিক্ষার্থীরা।

রোববার সকাল ৯টার মধ্যে আখেরি মোনাজাত

০১ ফেব্রুয়ারী,২০২৫ ০১:১৪ পিএম

৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আম বয়ানের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমা শুরু

৩০ জানুয়ারী,২০২৫ ০৬:৪৪ পিএম

টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে দাওয়াতে তাবলিগের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে জমায়েত শুরু হয়েছে। বয়ানের অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

৫৮তম বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার

৩০ জানুয়ারী,২০২৫ ০৩:০০ পিএম

৫৮তম বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে শুক্রবার (৩১ জানুয়ারি) । ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি।

কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা

৩০ জানুয়ারী,২০২৫ ১১:৫৫ এএম

টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হবে বিশ্ব ইজতেমা। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন।