• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

সোয়া এক ঘণ্টা পর ইসলামবাগের ভবনের আগুন নিয়ন্ত্রণে

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:০৯ পিএম

প্রায় সোয়া এক ঘণ্টা পর রাজধানীর ইসলামবাগে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৪০ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাসকে পেছনে থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সড়ক নিরাপত্তার টহল গাড়িসহ তিন গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার নিমতলী যাত্রী ছাউনির কাছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে। আহতদের ১০ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

রাজধানীর ইসলামবাগে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:০৯ পিএম

রাজধানীর ইসলামবাগে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ আসে তাদের কাছে। খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে।

নির্বাচনের তারিখ নির্ভর করবে জুলাই চার্টারের ওপর: প্রেস সচিব

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:২৮ পিএম

নির্বাচন কবে হবে তা নির্ভর করবে জুলাই চার্টারের ওপর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রেস সচিব। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

যশোরে কপোতাক্ষ নদীবক্ষে ভিন্নধর্মী পাঠচক্রের আসর

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:২৫ পিএম

কখনো ডাহুক পাখির ডাক, কখনো বা পানকৌড়ির ডানা ঝাঁপটানি, আবার কখনো শোনা যাচ্ছে কপোতাক্ষ নদের কলকল জলরাশির শব্দ। নদীর দু'পাশে সবুজ প্রকৃতির স্নিগ্ধময় আবেশ— এমনই এক মনোরম প্রাকৃতিক পরিবেশে কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাস নিয়ে শুক্রবার দুপুর আড়াইটায় যশোরের ঝিকরগাছার কাটাখালস্থ কপোতাক্ষ নদের মাঝে নৌকায় প্রতিবেশ অধ্যয়নের আয়োজন করেছে ‘সপ্তাহে একটি বই পড়ি’ সংগঠন।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শুরু

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:২১ পিএম

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে বৈঠকটি শুরু হয়।

বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৩৬ পিএম

বাংলাদেশকে পুরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে ভারতের আদানি পাওয়ার। আগামী মে মাসের পর বাংলাদেশকে চুক্তির পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুতের দামে যে ছাড় ও কর–সুবিধা চাওয়া হয়েছিল, তা দিতে রাজি হয়নি আদানি। খবর রয়টার্সের

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কাগজপত্র পাঠিয়েছে ঢাকা

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩৭ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৯ পিএম

পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

চিন্ময় কৃষ্ণের মুক্তিসহ ৮ দাবি সনাতনী জাগরণ জোটের

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৪ পিএম

মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিসহ মোট ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়েছে।