• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

সময় ডট নিউজ ডেস্ক ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:১৩ পিএম

আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের তত্ত্বাবধানে তৃতীয় ধাপের ৫৮ তম বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১টা ৭ মিনিটে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের তত্ত্বাবধানে তৃতীয় ধাপের ৫৮ তম বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১টা ৭ মিনিটে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রোববার ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা। বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, তার বয়ানের বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।

রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করেন, যার বাংলা তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হওয়ার পরই বেলা ১২টা ৩৭ মিনিটে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়। ৩০ মিনিট ধরে চলা মোনাজাত শেষ হয় ১টা ৭ মিনিটে।

মোনাজাতে চোখের জলে সৃষ্টি কর্তার সান্নিধ্যে লাভ, পাপ মুক্তি, সুস্থতা কামনাসহ বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ। আর এর মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।