প্রথম সফরে সৌদি যাচ্ছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তার প্রথম বিদেশ সফরে রোববার সৌদি আরবে যাচ্ছেন। এই সফরে তার সফরসঙ্গী হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি। রোববার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।