• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

ডিপসিকের যাবতীয় পণ্য ব্যবহার নিষেধাজ্ঞা তাইওয়ানের

আন্তর্জাতিক ডেস্ক ০১ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:২৮ পিএম

নিজেদের সরকারি সব প্রতিষ্ঠানে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনকারী কোম্পানি ডিপসিকের যাবতীয় পণ্য ব্যবহার নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ানের সরকার। শুক্রবর তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু ডিপসিক চীনা কোম্পানি, তাই তাইওয়নের সরকারি কর্মকর্তা-কর্মীরা এই কোম্পানির পণ্য ব্যবহার করলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চীনে পাচার হওয়ার সমূহ আশঙ্কা থাকার কারণেই দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা।

নিজেদের সরকারি সব প্রতিষ্ঠানে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদনকারী কোম্পানি ডিপসিকের যাবতীয় পণ্য ব্যবহার নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ানের সরকার। শুক্রবর তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু ডিপসিক চীনা কোম্পানি, তাই তাইওয়নের সরকারি কর্মকর্তা-কর্মীরা এই কোম্পানির পণ্য ব্যবহার করলে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য চীনে পাচার হওয়ার সমূহ আশঙ্কা থাকার কারণেই দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারি সব দপ্তর, স্কুল-কলেজ ও শিক্ষাকেন্দ্রসহ যাবতীয় রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। সেই সঙ্গে যেসব স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সরকারি তহবিল গ্রহণ করে, সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মীরাও এর আওতায় পড়বেন।

প্রঙ্গত, চীনা কোম্পানি ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একট চ্যাটবট সম্প্রতি বিভিন্ন দেশে তোলপাড় তৈরি করেছে। ডিপসিকের নতুন মডেল আর-১ বাজারে আসার পর বিশ্বের অন্যতম বড় চিপ ফার্ম এনভিডিয়ার মার্কেট ভ্যালু ৬০০ বিলিয়ন কমে গেছে।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডিপসিকের কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত কেঁপে উঠেছে, কারণ তারা দাবি করেছে, তাদের আর-১ মডেলটি তৈরি করতে মাত্র ৬ মিলিয়ন ডলার খরচ হয়েছে। যেখানে অন্যান্য এআই প্রতিষ্ঠানগুলো একই জিনিস তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে। ডিপসিক এত কমে চ্যাটবট তৈরি করার পর এই খাতের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া চ্যাটবটের ওপর মার্কিন ফার্মগুলো যে পরিমাণ অর্থ বিনিয়োগের কথা বলে আসছিল, সেটিও প্রশ্নের মুখে পড়েছে।

চীনা এই কোম্পানি দাবি করেছে, তাদের মডেলটিকে ২ মাত্র দুই হাজার বিশেষায়িত চিপের ওপর প্রশিক্ষণ দিলেই হয়। যেখানে একই ধরনের একটি চ্যাটবট তৈরিতে ১৬ হাজার চিপকে প্রশিক্ষণ দিতে হয়।