• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

সময় ডট নিউজ ডেস্ক ০১ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:৪৭ পিএম

১ ফেব্রুয়ারি থেকে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ এবং কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১ ফেব্রুয়ারি থেকে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ এবং কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে যা কার্যকর হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন সংবাদমাধ্যমগুলোতে এ খবর দেয়া হয়েছে।

ক্ষমতায় এসেই একের পর এক নির্বাহী আদেশ আর নিষেধাজ্ঞার ঝড় তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ কর আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।

এরপর এবার চীনের ওপরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়া হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) হোয়াইট হাউস জানায়, শনিবার থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। ফেন্টানিল মাদক পাচারের অভিযোগে বেইজিংয়ের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে কানাডা থেকে তেল আমদানিতে প্রথমে কোনো সিদ্ধান্ত না এলেও শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ১৮ই ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ কর আরোপ করা হবে।