• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বিশ্ব সংবাদ ট্যাগ

হামাস যোদ্ধাদের হাতে অত্যাধুনিক ইসরায়েলি তাভর রাইফেল

২৬ জানুয়ারী,২০২৫ ০৬:২৬ পিএম

“ইসরায়েলের নারী সৈন্যদের হস্তান্তর প্রক্রিয়ার সময় সেখানে অবস্থানের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর অভিজাত ইউনিটের তাভর রাইফেল বহনকারী অভিজাত ইউনিটের যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে হামাস। এই রাইফেলগুলো সম্ভবত ২০২৩ সালের অক্টোবরে জব্দ করা হয়েছিল।”

মানবপাচার ঠেকাতে বিমানবন্দরে বাড়তি নজরদারি পাকিস্তানের

২৬ জানুয়ারী,২০২৫ ০৫:৪৫ পিএম

মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে লাখ লাখ টাকার বিনিময়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন পাকিস্তানের অনেক অভিবাসনপ্রত্যাশী তরুণ।

ট্রাম্পের আদেশে বাংলাদেশে সব কার্যক্রম বন্ধ করেছে ইউএসএআইডি

২৬ জানুয়ারী,২০২৫ ০২:৫৬ পিএম

এদিকে নির্বাহী আদেশে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা ব্যবস্থা ও আমলাতন্ত্র আমেরিকান স্বার্থের সঙ্গে সম্পৃক্ত নয় এবং অনেক ক্ষেত্রেই আমেরিকান মূল্যবোধের পরিপন্থি।

সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বিদায় ডোনাল্ড লুর

২৬ জানুয়ারী,২০২৫ ০২:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর মেয়াদ শেষ হওয়ার পর তিনি চুপিসারেই বিদায় নিয়েছেন এবং বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাইডেনের আমলে দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক আলোচিত ছিলেন যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাইকমিশনারের

২৬ জানুয়ারী,২০২৫ ১২:৩১ পিএম

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। এতে করে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা করেছেন।

অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রের, নেপথ্যে ২ যুদ্ধ

২৬ জানুয়ারী,২০২৫ ১২:২৯ পিএম

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম বিক্রি রেকর্ড ৩১ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, এগুলোর মধ্যে রয়েছে গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরায়েলের কাছে ১ হাজার ৮৮০ কোটি ডলারের যুদ্ধবিমান বিক্রির চুক্তিও।

অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

২৫ জানুয়ারী,২০২৫ ০৪:৫৩ পিএম

মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ট্রাম্পের নতুন প্রশাসন চলতি সপ্তাহের শুরুর দিকে দুই দেশের সীমান্তে অতিরিক্ত ১৫ হাজার সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছিল।

বিশ্ববাজারে নতুন ইতিহাস সৃষ্টির পথে সোনা

২৫ জানুয়ারী,২০২৫ ০৪:২০ পিএম

বিশ্ববাজারে রেকর্ড দাম হওয়ার পরের দিন থেকেই অর্থাৎ ৩১ অক্টোবর থেকে পতনের মধ্যে পড়ে সোনা। কয়েক দফায় দাম কমে ১৪ নভেম্বর প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৫৪৭ ডলার পর্যন্ত নেমে যায়।

বিদেশে সব সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র

২৫ জানুয়ারী,২০২৫ ০২:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে। দেশটির ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। খবর বিবিসির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশ জারি করেন। এরপরই বিদেশি সহযোগিতা বন্ধের বিষয়টি সামনে আসে।