• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ওয়াশিংটনে বিমানে বিধ্বস্তের ঘটনায় ৩০ জনের মরদেহ উদ্ধার

সময় ডট নিউজ ডেস্ক ৩০ জানুয়ারী, ২০২৫ ০৬:৫৫ পিএম

ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় কমপক্ষে ৩০ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় কমপক্ষে ৩০ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জরুরি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ওয়াশিংটন ডিসিতে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়। পরে বিমান ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনা নিয়ে কথা বলেছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার। তিনি নিশ্চিত করেছেন, হেলিকপ্টার ও বিমান উভয় পোটোম্যাক নদীতে গিয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে এক বিবৃতিতে তিনি বলেন, যাত্রীবাহী বিমানটিতে ৬৪ জন এবং সামরিক হেলিকপ্টারটিতে তিনজন যাত্রী ছিলেন।

এক সংবাদ সম্মেলনে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার (ডিসি) ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস ডিপার্টমেন্টের প্রধান জন ডনেলি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান। পরে নদীতে বিধ্বস্ত উড়োজাহাজটির খোঁজ পাওয়া যায়।’

হতাহতের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি এখনও স্পষ্ট নয় যে, সেখানে কোনো জীবিত ব্যক্তি আছেন কি না। তবে উদ্ধারকর্মীরা হতাহতদের সন্ধানে কাজ করছেন।’