আজ থেকে ব্যাংক লেনদেনে নতুন সূচিতে
রমজান মাস উপলক্ষে নতুন সূচি অনুযায়ী রোববার (২ মার্চ) থেকে চলবে ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। নতুন সূচিতে ক্লিয়ারিং হাউজে লেনদেনে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তিও করতে হবে। সম্প্রতি পৃথক পৃথক নির্দেশনায় নতুন সময়সূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।