• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

অর্থনীতি ট্যাগ

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

২৩ জানুয়ারী,২০২৫ ০৬:২৫ পিএম

জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে ৩ কোটিমার্কিন ডলার অতিরিক্ত অর্থায়ন করবে বিশ্বব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা ৩৮ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৬৭ কোটি ১৪ লাখ টাকা। এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজিয়ন প্রকল্পে বাড়তি অর্থায়ন করবে সংস্থাটি।

৬ মাসে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা

২৩ জানুয়ারী,২০২৫ ০৩:৩০ পিএম

চলতি অর্থবছর এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয় ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এর মধ্যে ডিসেম্বর পর্যন্ত অর্থবছরের প্রথমার্ধের লক্ষ্যমাত্রা ২ লাখ ১৪ হাজার ১৪৩ কোটি ১০ লাখ টাকা। যার বিপরীতে আদায় হয়েছে এক লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি ৪৯ লাখ টাকা।

কারও প্রেসক্রিপশনে ভ্যাট বাড়ানো হয়নি: অর্থ উপদেষ্টা

২২ জানুয়ারী,২০২৫ ০৬:০৯ পিএম

কারও প্রেসক্রিপশন বা মহার্ঘ্য ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবায় ভ্যাট বা কর বাড়ানো হয়নি। যেসব পণ্যের ভ্যাট বেড়েছে সেগুলো অত্যাবশ্যকীয় না।তিনি বিশ্বের মধ্যে বাংলাদেশ রাজস্ব আয় সবচেয়ে কম বলেও এ সময় মন্তব্য করেন।

ক্রিপ্টোকে জাকাতের অন্তর্ভুক্ত করল মালয়েশিয়া

২২ জানুয়ারী,২০২৫ ০৪:৪৬ পিএম

৩ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার মানুষ অধ্যুষিত মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৬৩ দশমিক ৫ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী। দেশটির ক্রিপ্টো খাতে বিনিয়োগকারীদেরও একটি বড় অংশ মুসলিম।

বিদ্যুতের দাম পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি গঠন

২২ জানুয়ারী,২০২৫ ০৪:১৬ পিএম

বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্রয় চুক্তির ট্যারিফ (বিদ্যুতের দাম) পর্যালোচনা করতে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। বুধবার (২২ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক মো. কামরুল আহসানের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য সচিব করা হয়েছে বিদ্যুৎ বিভাগের উপসচিব (উন্নয়ন-১) মোহাম্মদ সোলায়মানকে।

মোবাইল কলরেট ও ওষুধে আরোপিত কর প্রত্যাহার

২২ জানুয়ারী,২০২৫ ০৪:১২ পিএম

মোবাইল ফোন ও আইএসপি সেবা এবং ওষুধের ওপর নতুন আরোপিত শুল্ক-কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২২ জানুয়ারি) ভ্যাট বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। শুল্ক-কর প্রত্যাহারে আগের দামে সেবা ও পণ্য ক্রয় করা যাবে।

বন্ধ হচ্ছে কৃষি পণ্যের ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম

২১ জানুয়ারী,২০২৫ ০১:২১ পিএম

সরকার সাশ্রয়ী মূল্যে ওপেন মার্কেট সেলের (ওএমএস) চাল, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন পণ্যের উপর ভ্যাট-ট্যাক্স আরোপ করার কারণে মূল্য বৃদ্ধিতে তেমন প্রভাব পড়েনি উল্লেখ করে তিনি আরও বলেন, তবে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ভ্যাট আরোপের বিষয়ে আগামী বাজেটে সমন্বয় করা হবে।

ভ্যাট মেশিন বসবে ঢাকাসহ ১৮ জেলার গয়নার দোকানে

২০ জানুয়ারী,২০২৫ ০৮:০৯ পিএম

রাজস্ব আদায় বাড়াতে ঢাকাসহ ১৮টি জেলার সব গয়নার দোকানে ভ্যাট মেশিন বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গ্রাহকদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে: অর্থ উপদেষ্টা

১৯ জানুয়ারী,২০২৫ ০৩:৩২ পিএম

গ্রাহকদের থেকে শুধু কিস্তির টাকা আদায় না করে সুখে-দুঃখে তাদের পাশে থাকতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি

১৯ জানুয়ারী,২০২৫ ০২:১৯ পিএম

কম খরচে ভোক্তা পর্যায়ে ইলিশ মাছ পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন। সংস্থাটি ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করবে কেজিপ্রতি ৬০০ টাকায়।