• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

অর্থনীতি ট্যাগ

আগামী বছর থেকে কর্পোরেট রিটার্নও অনলাইনে

১৬ মার্চ,২০২৫ ০৮:১৯ পিএম

আগামী বছর থেকে কর্পোরেট রিটার্ন অনলাইনে দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। রোববার (১৬ মার্চ) আগারগাঁওয়ে এনবিআর ভবনে রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমানোর সুপারিশ

১৬ মার্চ,২০২৫ ০৩:২৯ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া পরিশোধ করতে হবে উল্লেখ করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমানোর ব্যবস্থা করতে হবে।

এলডিসি গ্র্যাজুয়েশনে ক্ষতি হতে পারে বছরে ৮ বিলিয়ন ডলার

১৬ মার্চ,২০২৫ ০৯:০৩ এএম

এলডিসি গ্র্যাজুয়েশনে বছরে ৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে ইউরোপের বাজারে শুল্কছাড় সুবিধা উঠে যাবে। এ ছাড়া জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও উন্নয়ন সহযোগিতা কমবে। আমাদের ব্যবসায়ীরা এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নন।

পাকিস্তান থেকে এলো ২৬ হাজার মেট্রিক টন আতপ চাল

১৫ মার্চ,২০২৫ ০২:৪২ পিএম

পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার (১৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারত-ভিয়েতনাম থেকে এলো ৩৮৮০০ টন চাল

১২ মার্চ,২০২৫ ০৭:৪৫ পিএম

ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা ৩৮ হাজার ৮৮০ মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর। বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা ব্যর্থ : প্রেস সচিব

১২ মার্চ,২০২৫ ০২:০২ পিএম

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা কাজ করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধি বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

অসম প্রতিযোগিতা বিমা খাতকে আরো সমস্যায় ফেলবে : বিআইএর সভাপতি

১১ মার্চ,২০২৫ ০৩:৩১ পিএম

বিমা আহরণের ক্ষেত্রে দেশের বিমা কোম্পানিগুলোর মধ্যে একটা অসম প্রতিযোগিতা চলছে। এটি বন্ধের জন্য আমরা নীতি-নির্ধারকদের সঙ্গে কথা বলবো। এই অসম প্রতিযোগিতা দেশের বিমা খাতকে আরো সমস্যায় ফেলবে ব‌লে জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমদ।

পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এ বছরে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

১১ মার্চ,২০২৫ ০৩:১৮ পিএম

দেশ থেকে পাচার হওয়া কয়েকশ কোটি ডলার এবছরের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু করল এনবিআর

১০ মার্চ,২০২৫ ০৫:১২ পিএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়নের মতো অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলার জন্য ‘শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৫’ চালু করেছে। এ লক্ষ্যে, রাজস্ব বোর্ড সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে।