মার্চের প্রথম ৮ দিনে ৮১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা
চলছে পবিত্র রমজান মাস। আসছে ঈদ। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বাড়ছে বিভিন্ন কেনাকাটা। তাই পরিবার-পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি টাকা পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।