• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

দ্রব্যমূল্য ট্যাগ

‘গত বছরের তুলনায় দাম বাড়েনি, আরও কমানোর চেষ্টা চলছে’

০৫ মার্চ,২০২৫ ০৩:০২ পিএম

আগের বছরের তুলনায় এবছর দ্রব্যমূল্য বাড়েনি, তবে সরকার তা আরও কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায়, কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি।

কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে ভাড়া কেজিপ্রতি ৬.৭৫ টাকা

০২ মার্চ,২০২৫ ১১:১৬ পিএম

কৃষি বিপণন আইন অনুযায়ী দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের জন্য কেজিপ্রতি সর্বোচ্চ ৬.৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

রমজানে আমিরাতে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড়

০২ মার্চ,২০২৫ ০৮:৩৫ পিএম

রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি সুপার মার্কেট ১০ হাজার পণ্যের ওপর ৫০ শতাংশের বেশি ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এরমধ্যে একটি সংস্থা ৩৫ মিলিয়ন দিরহাম ছাড় দিতে যাচ্ছে। গত মঙ্গলবার এ তথ্য জানায় আমিরাতের অর্থ মন্ত্রণালয়।

বাজার অস্থিতিশীলদের বিরুদ্ধে কঠোর হবে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টার

০২ মার্চ,২০২৫ ০৭:৫১ পিএম

রমজানে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধেই কঠোর হবে সরকার।

চলতি মাসে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

০১ মার্চ,২০২৫ ০২:৪৬ পিএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে চলতি মার্চ মাসের জন্য জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

৬ মাসে ৯৬০ কোটি হাতিয়েছে ডিম-মুরগির সিন্ডিকেট

০১ মার্চ,২০২৫ ০১:৩৩ পিএম

ফিড, মুরগি, ডিম ও মুরগির বাচ্চাকে ঘিরে বাজারে গড়ে ওঠা সিন্ডিকেটের অসাধু চক্র গত ছয় মাসে ৯৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

‘যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না’

০১ মার্চ,২০২৫ ০৭:৫৫ এএম

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না। গতকাল শুক্রবার রাজধানীর মেরুল বাড্ডায় ‌‌‘রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

‘রমজানে মাছের সরবরাহ কম হওয়ার আশঙ্কা নেই’

০১ মার্চ,২০২৫ ০৭:১৯ এএম

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ বলেছেন, রমজান মাসে মাছের ঘাটতি হবে এমনটা আমরা আশঙ্কা করি না। কেননা, প্রতিবছরই আমাদের রমজান মাসে মাছের সরবরাহ বেশি হয়।

রোজা শুরুর আগেই আগুন লেবুর বাজার

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৫৪ পিএম

রমজানকে কেন্দ্র করে ভোক্তা পর্যায়ে চাহিদা বেড়েছে লেবুর। এ অবস্থায় রোজার ঠিক আগ মুহূর্তে লেবুর দাম কয়েকগুণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহেও যে লেবুর দাম ছিল ২০-৩০ টাকা হালি, সেটি এখন কিনতে সর্বনিম্ন গুনতে হচ্ছে ৬০-৭০ টাকা। আর আকার-আকৃতি, জাত ও মানভেদে হালিপ্রতি লেবু ৮০, ১০০ এমনকি ১২০ টাকাও দাম চাওয়া হচ্ছে।

১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার

২৭ ফেব্রুয়ারী,২০২৫ ০১:৪৪ পিএম

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিল মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেশের ৫০ লাখ পরিবারকে দেওয়া হবে।