অপ্রয়োজনীয় প্রকল্প অর্থনীতির ক্ষতি করেছে : বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল। অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচার এদেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল। অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচার এদেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছে।
চলতি মাসের ২২ দিনে দেশে এসেছে ১৯২ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৩ হাজার ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় যাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শেখ বশিরউদ্দীন বলেন, বিশ্বব্যাপী সমাজ ব্যবস্থায় জাকাতের সৌন্দর্য ও প্রভাব রয়েছে।
বিশ্ব বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারায় ফিরেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা ও নতুন বাজারে রপ্তানি বেড়েছে। এর মধ্যে যুক্তরাজ্য ও নতুন বাজার ছাড়া বাকি সব বাজারে রপ্তানি বেড়েছে ১০ শতাংশের বেশি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত হওয়া ছাড়া যে প্রকৃত উন্নয়ন হতে পারে না, সেটি আমরা অতীতে বাংলাদেশের ক্ষেত্রেই দেখেছি।
গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচক সামান্য কমেছে। যদিও এ সময়ে দৈনিক গড় লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। গত সপ্তাহে পুঁজিবাজারে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে।
মোবাইল আর্থিক সেবা খাতকে আরও সুরক্ষিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে এর ব্যবহার প্রতিরোধে দেশজুড়ে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং বিকাশ।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এ বছর প্রবৃদ্ধি (গ্রোথ) বেশি হবে না, আগেই বলে দিলাম। তবে ঘাবড়ে যাবেন না।
সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে চলতি ফেব্রুয়ারি মাসের ১৭ দিনেই চতুর্থবারের মতো সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।