• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

অর্থনীতি ট্যাগ

ঋণের দুষ্টচক্রে বিদ্যুৎ ও জ্বালানি খাত

২৯ জানুয়ারী,২০২৫ ০৩:৩০ পিএম

প্রায় দুই ডজন প্রতিষ্ঠানকে এলএনজি সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে প্রতিযোগিতা বৃদ্ধির জন্য। একইসঙ্গে সরকার ৩৭টি সোলার বিদ্যুৎ কেন্দ্রের এলওআই বাতিল করেছে।

এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা

২৮ জানুয়ারী,২০২৫ ০৫:০৬ পিএম

নীতি লঙ্ঘন করে ভুয়া ডকুমেন্ট তৈরি করে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

টিসিবির জন্য ২১৩ কোটিতে চিনি-মসুর ডাল কেনার অনুমোদন

২৮ জানুয়ারী,২০২৫ ০৪:৪৯ পিএম

২০২৪-২৫ অর্থবছরে চিনি ক্রয়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৪ হাজার টন। এ পর্যন্ত ক্রয় চুক্তি হয়েছে ৩৫ হাজার টন। নতুন করে এখন আরও ১০ হাজার টন চিনি কেনার অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ কমিটি।

৭৩৯ কোটি টাকায় চাল ও সার কিনবে সরকার

২৮ জানুয়ারী,২০২৫ ০২:০২ পিএম

ভিয়েতনাম থেকে ১ লাখ টন চাল এবং মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৭৩৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি : অর্থ উপদেষ্টা

২৮ জানুয়ারী,২০২৫ ১২:৫৯ পিএম

সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন কি পাবেন না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মহার্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে কি না— এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার ঘোষণা কে দিলো? কে ঘোষণা দিয়েছে আমি জানি না।

টেবিলের নিচে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো : অর্থ উপদেষ্টা

২৭ জানুয়ারী,২০২৫ ০৩:১৪ পিএম

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্ট করছি ও নানা উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করব না। টেবিলের নিচে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো। সোমবার (২৭ জানুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘রিফর্ম স ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্র্যাজুয়েশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই মহূর্তে অর্থনৈতিক সংস্কার বেশি জরুরি: অর্থ উপদেষ্টা

২৬ জানুয়ারী,২০২৫ ০২:৪১ পিএম

দেশে এই মহূর্তে অর্থনৈতিক সংস্কার বেশি জরুরি বলে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে এনবিআরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এমন প্রয়োজনীয়তার কথা জানান।

৩১ জানুয়ারির পর রিটার্ন জমায় ২ শতাংশ হারে জরিমানা

২৬ জানুয়ারী,২০২৫ ০১:৫৬ পিএম

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, আগামী ৩১ জানুয়ারির পরে রিটার্ন জমা দিলে বকেয়া আয়করের ওপর ২ শতাংশ হারে জরিমানা গুণতে হবে। রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিট বন্ধ হবে না। ৩৬৫ দিনই লোকজন দিতে পারবে।

বিশ্ববাজারে নতুন ইতিহাস সৃষ্টির পথে সোনা

২৫ জানুয়ারী,২০২৫ ০৪:২০ পিএম

বিশ্ববাজারে রেকর্ড দাম হওয়ার পরের দিন থেকেই অর্থাৎ ৩১ অক্টোবর থেকে পতনের মধ্যে পড়ে সোনা। কয়েক দফায় দাম কমে ১৪ নভেম্বর প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৫৪৭ ডলার পর্যন্ত নেমে যায়।

মার্কিন কোম্পানির সঙ্গে বাংলাদেশের বড় চুক্তি

২৫ জানুয়ারী,২০২৫ ০১:৩৭ পিএম

দেশে বছরে ৫০ লাখ টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজি। বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন-বাইন্ডিং চুক্তির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রোবাংলার কাছে এ গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।