• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

‘গত বছরের তুলনায় দাম বাড়েনি, আরও কমানোর চেষ্টা চলছে’

সময় ডট নিউজ ডেস্ক ০৫ মার্চ, ২০২৫ ০৩:০২ পিএম

আগের বছরের তুলনায় এবছর দ্রব্যমূল্য বাড়েনি, তবে সরকার তা আরও কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায়, কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি।

আগের বছরের তুলনায় এবছর দ্রব্যমূল্য বাড়েনি, তবে সরকার তা আরও কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায়, কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি। তবে জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। দাম আরও কমানোর চেষ্টা করছে সরকার। 

তিনি বলেন, তবে দেশে ব্যবসা-বাণিজ্য কমার পাশাপাশি বেকারত্ব বেড়েছে। বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনার মাধ্যমে সেটি পুনরুদ্ধারে চেষ্টা করছে সরকার।

কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে। এ ব্যাপারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে আলোচনা হয়েছে।  

ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়।