• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

অন্যায় দাবির কাছে মাথা নত করা হবে না : বিএসইসি চেয়ারম্যান

সময় ডট নিউজ ডেস্ক ০৬ মার্চ, ২০২৫ ০৪:৫৩ পিএম

অন্যায় দাবির কাছে মাথা নত করা হবে না বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, জোরালোভাবেই সব সংস্কার কাজ চলমান। কোনো আন্দোলন, হুমকি-ধমকিতে ভীত হবে না কমিশন।

অন্যায় দাবির কাছে মাথা নত করা হবে না বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে সেনাবাহিনীর সহযোগিতায় রাজধানীর আগারগাঁওয়ে নিজ দফতরে প্রবেশ করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, জোরালোভাবেই সব সংস্কার কাজ চলমান। কোনো আন্দোলন, হুমকি-ধমকিতে ভীত হবে না কমিশন। অন্যায় দাবির কাছে মাথা নত করা হবে না। জোরালোভাবেই সব সংস্কার কাজ চলমান রয়েছে। 

এর আগে সকাল থেকেই চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা। পরে সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট কোনো কর্মসূচি না দিয়েই স্থান ত্যাগ করেন আন্দোলনকারীরা।

মূলত মঙ্গলবার (৪ মার্চ) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাফতরিক আদেশ দেন বিএসইসি চেয়ারম্যান। এরপরই দানা বাঁধে তার পদত্যাগের দাবি।