• বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ মারা গেছেন

২৬ জানুয়ারী,২০২৫ ১২:১৭ পিএম

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির আভাস

২৬ জানুয়ারী,২০২৫ ১২:০৯ পিএম

দেশের উত্তর-পূর্ব দিকে বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

২৬ জানুয়ারী,২০২৫ ১২:০৩ পিএম

নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিট থেকে বাঁশগাড়ি ইউনিয়নে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি বন্দি

২৫ জানুয়ারী,২০২৫ ০৭:০১ পিএম

দুইশ ফিলিস্তিনি বন্দিকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) গাজায় বন্দি চার ইসরাইলি নারী সেনার মুক্তি দেয়ার তিন ঘণ্টার মধ্যে এসব বন্দিকে মুক্তি দেয়া হয়। এর মধ্যদিয়ে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় দফায় বন্দি বিনিময় সম্পন্ন হল।

সংস্কারের নামে কুসংস্কার হলে তা ছুড়ে ফেলতে হবে: গয়েশ্বর

২৫ জানুয়ারী,২০২৫ ০৬:৫২ পিএম

সংস্কারের নামে কুসংস্কার হলে তা ছুড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এমন কথা বলেন।

‘পলাতক সরকার রাষ্ট্রীয় সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিল’

২৫ জানুয়ারী,২০২৫ ০৬:৪৬ পিএম

পলাতক সরকার রাষ্ট্রীয় সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমরা প্রতিযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করছি’

২৫ জানুয়ারী,২০২৫ ০৬:২১ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমরা প্রতিযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (২৫ জানুয়ারি) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে আয়োজিত “পাওয়ার অ্যান্ড এনার্জি সিনারিও ইন বাংলাদেশ: এনসিওরিং এনার্জি সিকিউরিটি ফল ডেভেলপমেন্ট” শীর্ষক সেমিনারে এ কথা জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।

হেফাজতে ইসলামের বাধায় পরীমণির অনুষ্ঠান স্থগিত

২৫ জানুয়ারী,২০২৫ ০৬:২০ পিএম

সামাজিক মাধ্যমে ফলাও করে পরীমণি জানিয়েছিলেন আগামী ২৫ জানুয়ারি দেখা হচ্ছে টাঙ্গাইলবাসীর সঙ্গে। এদিন বিকাল ৩টায় এলেঙ্গার টিন মার্কেটে অথেনটিক রিটেইল কসমেটিকস শপ ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল তার। তবে স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি।

অস্কার আসরের মনোনয়ন তালিকা চূড়ান্ত

২৫ জানুয়ারী,২০২৫ ০৬:১৫ পিএম

অবশেষে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ্যে আনল অস্কার কমিটি। লস অ্যাঞ্জেলসের দাবানলের জেরে দু-বার তালিকা প্রকাশ পেছালেও অবশেষে ২৩টি বিভাগের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

শহীদ পরিবারকে আর্থিক সহায়তা শুরু ফেব্রুয়ারিতে: উপদেষ্টা নাহিদ

২৫ জানুয়ারী,২০২৫ ০৫:৫৭ পিএম

আগামী মাসের শুরুতেই পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। শনিবার (২৫ জানুয়ারী) সকালে রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেছেন উপদেষ্টা নাহিদ ।