• বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

৩১ জানুয়ারির পর রিটার্ন জমায় ২ শতাংশ হারে জরিমানা

২৬ জানুয়ারী,২০২৫ ০১:৫৬ পিএম

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, আগামী ৩১ জানুয়ারির পরে রিটার্ন জমা দিলে বকেয়া আয়করের ওপর ২ শতাংশ হারে জরিমানা গুণতে হবে। রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিট বন্ধ হবে না। ৩৬৫ দিনই লোকজন দিতে পারবে।

ভিটামিন সাপ্লিমেন্টের বদলে যা খাবেন

২৬ জানুয়ারী,২০২৫ ০১:৫০ পিএম

বর্তমান দ্রুতগতির পৃথিবীতে ফার্মেসিগুলো মাল্টিভিটামিন এবং খাদ্যতালিকাগত সাপ্লিমেন্টে ভরে উঠছে। ভিটামিন ডি ক্যাপসুল থেকে শুরু করে জিঙ্ক ট্যাবলেট পর্যন্ত, অনেকেই তাদের খাদ্যতালিকার ঘাটতি পূরণ করার জন্য এগুলোর ওপর নির্ভর করে। অনেকেই প্রাকৃতিক ও পুষ্টিকর খাবারগুলোকে উপেক্ষা করে। সুষম খাদ্য সাপ্লিমেন্টের প্রয়োজনীয়তা কমাতে পারে এবং অন্যান্য স্বাস্থ্য উপকারিতা দেয়।

জেল পলাতক সাত শতাধিক বন্দি ধরা পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

২৬ জানুয়ারী,২০২৫ ০১:৩১ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো বন্দির মধ্যে সাত শতাধিক বন্দি এখনো ধরা পড়েননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তবে তাদের ধরতে সরকার তৎপর রয়েছে বলে জানান তিনি। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা (হটলাইন) উদ্বোধন অনুষ্ঠান শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২৬ জানুয়ারী,২০২৫ ০১:৩০ পিএম

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় টস হেরে শুরুতে ব্যাটিং করবে জুনিয়র টাইগ্রেসরা।

বিপিএল ছাড়লেন পেসার রিস টপলি

২৬ জানুয়ারী,২০২৫ ০১:০৮ পিএম

বিপিএলের সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি ইনজুরির পর নতুন করে ইংল্যান্ডের পেসার রিস টপলিকে হারিয়েছে। ফলে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই এই ইংলিশ পেসার গতকাল নিজ দেশে ফিরে গেছেন। সিলেট ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে, ডান পায়ের হাঁটুতে হাইপার-এক্সটেনশন ইনজুরিতে ভুগছেন টপলি। এছাড়া হ্যামস্ট্রিংয়ের এই সমস্যার কারণে কুঁচকিতেও ব্যথা আছে বাঁ-হাতি এই পেসারের। যার জন্য চোট পুনর্বাসনের পাশাপাশি আপাতত তাকে বিশ্রামে থাকতে হবে।

ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের আগেই প্রস্তুত থাকতে হবে : সিইসি

২৬ জানুয়ারী,২০২৫ ১২:৫২ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে গেলে অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করতে হবে।

৭ কলেজ পৃথকীকরণ: বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন

২৬ জানুয়ারী,২০২৫ ১২:৪৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজকে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা দিতে গঠিত কমিশন সাত কলেজের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। রোববার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অডিটোরিয়ামে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির কমিশনের সদস্যরা, সাচিবিক দায়িত্ব পালনকারী কর্মকর্তারা ও কলেজগুলোর বিভাগীয় প্রধানরা উপস্থিত থাকবেন।

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২৬ জানুয়ারী,২০২৫ ১২:৪০ পিএম

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন।

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশ হাইকমিশনারের

২৬ জানুয়ারী,২০২৫ ১২:৩১ পিএম

পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। এতে করে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা করেছেন।

অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রের, নেপথ্যে ২ যুদ্ধ

২৬ জানুয়ারী,২০২৫ ১২:২৯ পিএম

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম বিক্রি রেকর্ড ৩১ হাজার ৮৭০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, এগুলোর মধ্যে রয়েছে গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরায়েলের কাছে ১ হাজার ৮৮০ কোটি ডলারের যুদ্ধবিমান বিক্রির চুক্তিও।