• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি বন্দি

সময় ডট নিউজ ডেস্ক ২৫ জানুয়ারী, ২০২৫ ০৭:০১ পিএম

দুইশ ফিলিস্তিনি বন্দিকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) গাজায় বন্দি চার ইসরাইলি নারী সেনার মুক্তি দেয়ার তিন ঘণ্টার মধ্যে এসব বন্দিকে মুক্তি দেয়া হয়। এর মধ্যদিয়ে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দ্বিতীয় দফায় বন্দি বিনিময় সম্পন্ন হল।

এর আগে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম দিনে (১৯ জানুয়ারি) তিন জিম্মির বিনিময়ে ইসরায়েল ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। ওই সময়ে রয়টার্স জানায়, মুক্তি পাওয়া বেশিরভাগ ফিলিস্তিনি বন্দি সম্প্রতি আটক হয়েছেন এবং তাদের বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করা হয়নি। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় শেষ হবে।

হামাস জানিয়েছে, গাজা থেকে চার ইসরায়েলি সেনাকে মুক্তি দেওয়া হয়েছে। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এসব বন্দিদের তালিকা প্রকাশ করেছে হামাস। তালিকায় দীর্ঘদিন কারাভোগকারী এবং দীর্ঘ সাজাপ্রাপ্ত বন্দিরাও রয়েছেন।