• বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

হামাস যোদ্ধাদের হাতে অত্যাধুনিক ইসরায়েলি তাভর রাইফেল

২৬ জানুয়ারী,২০২৫ ০৬:২৬ পিএম

“ইসরায়েলের নারী সৈন্যদের হস্তান্তর প্রক্রিয়ার সময় সেখানে অবস্থানের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর অভিজাত ইউনিটের তাভর রাইফেল বহনকারী অভিজাত ইউনিটের যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে হামাস। এই রাইফেলগুলো সম্ভবত ২০২৩ সালের অক্টোবরে জব্দ করা হয়েছিল।”

প্রধান উপদেষ্টার দাভোস সফর ঐতিহাসিক ছিল

২৬ জানুয়ারী,২০২৫ ০৬:২৩ পিএম

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা প্রধান উপদেষ্টার অংশগ্রহণ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ঐতিহাসিক ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সভায় কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

মানবপাচার ঠেকাতে বিমানবন্দরে বাড়তি নজরদারি পাকিস্তানের

২৬ জানুয়ারী,২০২৫ ০৫:৪৫ পিএম

মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে লাখ লাখ টাকার বিনিময়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন পাকিস্তানের অনেক অভিবাসনপ্রত্যাশী তরুণ।

মার্কিন তহবিল বন্ধের বিষয়টি প্রত্যাশিত: পররাষ্ট্র উপদেষ্টা

২৬ জানুয়ারী,২০২৫ ০৫:২৭ পিএম

মা‌র্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইডের অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৬ জানুয়ারি) ইউএসএইডের অর্থায়ন বন্ধ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইবতেদায়ি শিক্ষকরা

২৬ জানুয়ারী,২০২৫ ০৪:৪৩ পিএম

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে শিক্ষকদের ডাকা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল বিকেল ৪টার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান।

‘গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র‍্যাবের গুলির প্রমাণ মিলেছে’

২৬ জানুয়ারী,২০২৫ ০৪:০২ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র‍্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।রোববার (২৬ জানুয়ারী) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এ কথা বলেন চিফ প্রসিকিউটর।

ভারতের রাষ্ট্রীয় পদক ‘পদ্মশ্রী’ পাচ্ছেন অশ্বিন

২৬ জানুয়ারী,২০২৫ ০৩:৫৮ পিএম

বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝেই গত মাসে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যা নিয়ে মৃদু বিতর্কও হয়েছিল ওই সময়। তবে তিনি যে দেশটির ক্রিকেটে অন্যতম কিংবদন্তি বনে গেছেন, সেটি বলার আর অপেক্ষা রাখে না। দেশের জার্সিতে অসামান্য অবদানের জন্য এবার অশ্বিনকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মশ্রী’ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নয় : ইসি সানাউল্লাহ

২৬ জানুয়ারী,২০২৫ ০৩:৪৬ পিএম

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ নির্বাচন কমিশনের হাতে নয়। তবে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধে যে কোনো সময় দিনক্ষণ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই টাইম ফ্রেমকে ধরে নির্বাচন হবে।

‘বুড়ো হয়ে গেছি, এখন তো বিদায়ের প্রান্তে’

২৬ জানুয়ারী,২০২৫ ০৩:৪৫ পিএম

৭৮তম জন্মদিনে ভোর থেকেই শুভাকাঙ্ক্ষী-প্রিয়জনদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২৬ জানুয়ারি) ৭৭ বছর পূর্ণ করলেন মির্জা ফখরুল। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে তার জন্ম।