• বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

৪ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

২৫ জানুয়ারী,২০২৫ ০৫:৪৫ পিএম

দাভোসে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার শিকার সমন্বয়করা

২৫ জানুয়ারী,২০২৫ ০৫:৩৬ পিএম

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিরুদ্ধে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এ ঘটনা ঘটে।

ড. ইউনুসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে: সারজিস

২৫ জানুয়ারী,২০২৫ ০৫:৩১ পিএম

ড. ইউনুসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট’ প্রোগ্রাম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফেব্রুয়ারিতে ওমানে হতে পারে তৌহিদ-জয়শঙ্করের বৈঠক

২৫ জানুয়ারী,২০২৫ ০৫:০৫ পিএম

ফেব্রুয়ারির মাঝামাঝিতে ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে পারে। স্থানীয় এক কূটনীতিক এ তথ্য জানায়। তিনি বলেন, আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স হবে।

নামাজ ত্যাগের ৫টি বড় শাস্তি

২৫ জানুয়ারী,২০২৫ ০৪:৫৩ পিএম

নামাজ প্রতিটি মুসলিমের ওপর ফরজ (বাধ্যতামূলক)। নামাজ ছাড়া ইহকালীন ও পরকালীন মুক্তি অসম্ভব। নামাজ পাপাচার থেকে মুক্ত রাখে। স্বচ্ছ, সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ হয়। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫)

অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

২৫ জানুয়ারী,২০২৫ ০৪:৫৩ পিএম

মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ট্রাম্পের নতুন প্রশাসন চলতি সপ্তাহের শুরুর দিকে দুই দেশের সীমান্তে অতিরিক্ত ১৫ হাজার সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছিল।

নিজের যে জিনিসগুলো অন্যকে ব্যবহার করতে দেবেন না

২৫ জানুয়ারী,২০২৫ ০৪:৪৮ পিএম

প্রায়শই আমরা নিজেদের জিনিস অন্যদের সঙ্গে শেয়ার করি। কখনও কাউকে সাহায্য করার জন্য, আবার কখনও বাধ্য হয়ে আমাদের এই কাজটি করতে হয়। আমরা সবসময়ই শেয়ারিং ইজ কেয়ারিং কথাটা শুনে আসছি। তবে এর মানে এই নয় যে, নিজের সমস্ত জিনিস অন্যদের সঙ্গে শেয়ার করতে হবে। এমন অনেক জিনিস আছে যা আপনার নিজের কাছে রাখা উচিত । এমনকি বাস্তুতেও কিছু জিনিস শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়।

বিশ্ববাজারে নতুন ইতিহাস সৃষ্টির পথে সোনা

২৫ জানুয়ারী,২০২৫ ০৪:২০ পিএম

বিশ্ববাজারে রেকর্ড দাম হওয়ার পরের দিন থেকেই অর্থাৎ ৩১ অক্টোবর থেকে পতনের মধ্যে পড়ে সোনা। কয়েক দফায় দাম কমে ১৪ নভেম্বর প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৫৪৭ ডলার পর্যন্ত নেমে যায়।

নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না: আমীর খসরু

২৫ জানুয়ারী,২০২৫ ০৪:১৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকার যত বেশি দেশ পরিচালনা করবে, তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। সেজন্য নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না।